আখাউড়া প্রতিনিধিঃ  যাত্রীসেবার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এখন থেকে চলন্ত ট্রেনেও পরীক্ষামূলকভাবে ফ্রি ইন্টারনেট সেবা পাওয়া যাবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে বিরতিহীন আন্তঃনগর ট্রেনগুলোতে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।

প্রথম ধাপে এই ফ্রি Starlink WiFi সেবা পাওয়া যাবে বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেনে।

পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য ননস্টপ ও যাত্রীচাহিদা বেশি এমন আন্তঃনগর ট্রেনগুলোতেও এই ইন্টারনেট সেবা চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভ্রমণকে আরও আনন্দদায়ক, আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।