চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের দিন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার পর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সকল প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি, চাঁপাইনবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা এবং নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল সহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া, সংশ্লিষ্ট আসনের অন্যান্য প্রার্থী ও তাদের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।





