চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগ দেয়।

নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন—কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে রফিকুল আই মোহাম্মদ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-আধা সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।