সংবাদ লোড হচ্ছে...
সংবাদ লোড হচ্ছে...
চট্টগ্রাম কলেজ ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন চিটাগং কলেজ ইংলিশ এলামনাই অ্যাসোসিয়েশন (সিসিইএএ) এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠান ২৮ জানুয়ারি, ২০২৫ চট্টগ্রাম কলেজ ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সচ্চিদানন্দ পাল।
সঞ্চালনা করেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক ও ব্যাংক কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহ-অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক, সহ-অধ্যাপক রোকসানা পারভীন ও সহ-অধ্যাপক ইউনুচ।
এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মীর কাশেম, সহ-সভাপতি আসলাম হোসেন, আজীবন সদস্য অধ্যাপক আবদুল্লাহ ইবনে মাসুদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, দপ্তর সম্পাদক খালেদ জামান, কার্যনির্বাহী সদস্য লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান এবং নির্বাহী সদস্য রোটারিয়ান ফরহাদুল আলম।
উক্ত অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অনার্স ২য় বর্ষের দুই শিক্ষার্থী—জাবেরুল ইসলাম এবং জান্নাতুন নাঈম—কে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা নগদ অর্থ এবং সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখ্য, সিসিইএএ ২০১৯ সাল থেকে ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।