বগুড়া শহরে মঙ্গলবার অনুষ্ঠিত বাছাইকৃত শিক্ষার্থীদের শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, “ছাত্রশিবির বৃহত্তর স্বার্থে যেকোনো সঙ্কটে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছে। যুগে যুগে ছাত্রশিবিরকে যত কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, তত নতুনত্ব নিয়ে এসেছে।”

শিবিরের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট সম্পাদক মো: রিয়াজুল ইসলাম, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি ও সাবেক দাওয়াহ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম।