বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।

\r\n

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

\r\n

সংগঠনটির কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক আবু জাফর শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

\r\n

ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। এ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

\r\n

নুরুল ইসলাম সাদ্দাম এর আগে সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।