রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত শুক্রবার গভীর রাতে ঢাকার ধানমন্ডি থানায় মামলা করেছেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।
ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলায় ২৫০–৩০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে এখনও কোনো সুনির্দিষ্ট নাম উল্লেখ করা হয়নি।
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর সৃষ্ট ক্ষোভ-বিক্ষোভের মধ্যে গত বৃহস্পতিবার রাতে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা চালানো হয়। ছয়তলা ভবনের প্রতিটি তলায় ভাঙচুর চালানো হয় এবং নিচতলায় অগ্নিসংযোগ করা হয়।
হামলার ফলে ভবনের শ্রেণিকক্ষের সিসি ক্যামেরা, কম্পিউটার, আসবাবপত্র, বাদ্যযন্ত্র ধ্বংস হয় এবং বেশ কিছু ল্যাপটপ ও বৈদ্যুতিক সরঞ্জামও লুটপাট হয়।





