দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ছয় কর্মকর্তাকে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
নতুন ডিসির তালিকা:
খুলনা: মো. তৌফিকুর রহমান, পূর্বে কুষ্টিয়ার ডিসি ছিলেন
পটুয়াখালী: ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, উপসচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
কুষ্টিয়া: আবু হাসনাত মোহাম্মদ আরেফীন
মেহেরপুর: ড. মোহাম্মদ আবদুল ছালাম, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কুড়িগ্রাম: মিজু সিফাত মেহনাজ, পূর্বে মেহেরপুরের ডিসি
নেত্রকোনা: মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপসচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার
এর আগে প্রশাসন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলতি আগস্ট মাসের মাঝামাঝি বা শেষে যুগ্ম সচিবদের দায়িত্ব থেকে সরিয়ে নতুন ডিসি নিয়োগ দেওয়া হতে পারে। সোমবারের প্রজ্ঞাপনের মাধ্যমে অবশেষে সেই প্রক্রিয়ার বাস্তবায়ন হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এ রদবদলের মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রমে গতি আসবে এবং সেবার মান উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।





