পবিত্র মাহে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে ছয়টি মুসলিম দেশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে আগামী বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।


খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, সিঙ্গাপুর, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের আকাশে মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বৃহস্পতিবার থেকেই এসব দেশে সিয়াম সাধনা শুরু হবে।


অন্যদিকে ভারত জানিয়েছে, তারা বুধবার চাঁদ দেখার চেষ্টা করবে। চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার, না দেখা গেলে শুক্রবার থেকে রোজা শুরু হবে।

রমজান শুরুর তারিখ নির্ধারণে বিভিন্ন দেশে ঐতিহ্যগতভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করা হয়। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, কোথাও ১৮ ফেব্রুয়ারি আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে। দেশভেদে চাঁদ দেখার পদ্ধতি আলাদা হওয়ায় রোজা শুরুর তারিখেও ভিন্নতা দেখা দিচ্ছে।