জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দুই বিভাগেই ভিপি, জিএস ও এজিএস পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

সিএসই বিভাগে সহসভাপতি (ভিপি) পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ৯৪ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলীম আরিফ পেয়েছেন ১১২ ভোট। একই পদে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৩ ভোট এবং ফ্রন্ট সমর্থিত ইভান পেয়েছেন ২৮ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা পেয়েছেন ১০৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ৮০ ভোট এবং ছাত্রশক্তি সমর্থিত শাহীন মিয়া পেয়েছেন ৮ ভোট।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ৫১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদল সমর্থিত রাকিব পেয়েছেন ৩৯ ভোট এবং ছাত্রশক্তি সমর্থিত কিশোয়ার সাম্য পেয়েছেন ৩ ভোট।
জিএস পদে আব্দুল আলীম আরিফ পেয়েছেন ৪৬ ভোট। একই পদে খাদিজাতুল কুবরা পেয়েছেন ১৮ ভোট এবং ফ্রন্ট সমর্থিত ইভান পেয়েছেন ২৩ ভোট।
এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৪২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী তানজিল পেয়েছেন ৩০ ভোট এবং শাহীন মিয়া পেয়েছেন ১২ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি বিভাগগুলোর ফল গণনা শেষে পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে।