জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলে অংশ নেওয়া ইনকিলাব মঞ্চের দুই প্রার্থীই বিজয়ী হয়েছেন। তারা হলেন নূর মোহাম্মদ ও শান্তা আক্তার। বর্তমানে দুজনই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জকসু নির্বাচনের ফলাফল সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশের পর ফলাফল বিশ্লেষণে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নূর মোহাম্মদ ৪ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আল শাহরিয়ার শাওন পেয়েছেন ২ হাজার ৯১৩ ভোট। এ পদে দুজনের ভোটের ব্যবধান ছিল ১ হাজার ৫৫৭ ভোট।

উল্লেখ্য, জকসুর মোট ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ ১৬টি পদে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। বাকি পদগুলোর মধ্যে ছাত্রদল চারটি এবং একজন স্বতন্ত্র প্রার্থী একটি পদে জয়লাভ করেছেন।