জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে। চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হবে।
\r\nবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম জরুরি সভায় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।
\r\nসভায় ঘোষণা করা হয়েছে, ই-ইউনিট (চারুকলা অনুষদ) পরীক্ষা হবে ১৩ ডিসেম্বর (শনিবার), এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ২৬ ডিসেম্বর (শুক্রবার), সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ২৭ ডিসেম্বর (শনিবার), ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) এবং বি-ইউনিট (কলা ও আইন অনুষদ) ২৩ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
\r\nসভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।





