প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি থেকে একটুও সরে যাবে না। আগামী মাসের মধ্যে কৃষক কার্ডও বিতরণ করা হবে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে কিছুটা বিলম্ব হতে পারে, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকারের এই উদ্যোগের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ কমানো লক্ষ্য করা হয়েছে।


উদ্বোধনের সঙ্গে সঙ্গে তালিকাভুক্ত ৩৭,৫৬৭ জন নারীকে ব্যাংক একাউন্ট বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে নির্ধারিত ভাতা প্রদান করা হয়েছে।


সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, নির্বাচিত নারীরা মাসে আড়াই হাজার টাকা পাবেন। তবে অন্য কোনো ভাতা বা সুবিধা এই কার্ডের সঙ্গে মিলিত হবে না; পরিবারের অন্য সদস্যদের বিদ্যমান সুবিধা বহাল থাকবে।


তিনি বলেন, কমিটি সরেজমিন প্রতিটি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, গৃহস্থালি সামগ্রী, রেমিট্যান্স প্রবাহ ইত্যাদি তথ্য যাচাই করে তালিকা চূড়ান্ত করেছে। পুরো প্রক্রিয়া সফটওয়্যারভিত্তিক হওয়ায় স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই।


ফ্যামিলি কার্ড চিপসংবলিত, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি সম্বলিত, যা নিরাপদ, দীর্ঘস্থায়ী ও সহজে ব্যবহারযোগ্য হবে