বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের কার্যক্রম সম্পর্কে জনগণের মতামত জানার জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, যে কেউ এই উদ্যোগের মাধ্যমে মতামত জানাতে পারবেন।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে ছাত্রশিবির জানায়, তারা দীর্ঘদিন ধরে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি, আপনারা দেওয়া প্রত্যাশা ও পরামর্শ আমাদের পথচলায় অনন্য ভূমিকা রাখবে।”

সংগঠনটির কার্যক্রম সম্পর্কে মতামত ও পরামর্শ দিতে আগ্রহীদের জন্য লিংক দেওয়া হয়েছে:
https://prospect.shibir.org.bd