ফের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম আরিফ।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জকসুর পাঠাগার সম্পাদক ইব্রাহিম খলিল।

জানা গেছে, জবি শাখা ছাত্রশিবিরের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।্এব জবি শিবিরের সভাপতি-সেক্রেটারি হলেন জকসুর ভিপি-জিএস

ফের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম আরিফ।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জকসুর পাঠাগার সম্পাদক ইব্রাহিম খলিল।

জানা গেছে, জবি শাখা ছাত্রশিবিরের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।