গবেষণা সংস্থা ইনোভিশন, ভয়েস ফর রিফর্ম ও ব্রেইন-এর যৌথ জরিপে দেখা গেছে, স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে সবচেয়ে বেশি সন্তুষ্টি প্রকাশ করেছেন জামায়াতের প্রতি। জরিপে অংশ নেওয়া ১৩ দশমিক ৭ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা জামায়াতের কার্যক্রমে সন্তুষ্ট।
এ ছাড়া বিএনপির ওপর সন্তুষ্টি প্রকাশ করেছেন ৮ দশমিক ২ শতাংশ, এনসিপির ওপর ৯ দশমিক ১ শতাংশ এবং আওয়ামী লীগের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ৬ দশমিক ৩ শতাংশ মানুষ।





