সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ বিষয়ে অবস্থান পরিষ্কার করতে দলটি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়ে কারচুপি এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দলের অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে নির্বাচনী অনিয়মের তথ্য ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন।





