জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা দাবি করেন, সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ও হলগুলোতে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন।

জোটের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, “ছাত্রদল আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। তারা দাবি করেছে, ওএমআর মেশিন যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটি জামায়াতের, এবং ওই ব্যক্তির রাজনৈতিক পরিচয় আসলে বিএনপি ব্যাকগ্রাউন্ডের।”

শিবির প্যানেলের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, তারা ছাত্রদলের অভিযোগকে ভিত্তিহীন ও নির্বাচনী প্রক্রিয়া নষ্ট করার চেষ্টা হিসেবে দেখছেন।