শুরুতে হল সংসদের ফল ঘোষণা করা হবে। একে একে ২১টি হল সংসদের ফল ঘোষণা করছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

ঘোষিত ফলাফল:

আ ফ ম কামাল উদ্দিন হল: ভিপি জিএমএম রায়হান কবীর, জিএস আবরার শাহরিয়ার, এজিএস রিপন মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতা)।

মীর মশাররফ হোসেন হল: ভিপি খালেদ জুবায়ের, জিএস শাহরিয়ার নাজিম, এজিএস আরাফাত হোসেন।

মওলানা ভাসানী হল: ভিপি আবদুল হাই স্বপন, জিএস হৃদয় পোদ্দার, এজিএস রাকিব হাসান।

শহীদ সালাম–বরকত হল: ভিপি মারুফ হোসেন, জিএস মাসুদ রানা, এজিএস আবরার আজিম ভুঁইয়া।

আলবেরুনী হল: ভিপি রিফাত আহমেদ শাকিল, জিএস মুনতাসির বিল্লাহ খান, এজিএস সাদমান হাসান খান।

নওয়াব ফয়জুন্নেসা হল: ভিপি বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), এজিএস প্রার্থী নেই।

১০ নং (ছাত্র) হল: ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদী হাসান, এজিএস নাদিম মাহমুদ।

১৫ নং (ছাত্রী) হল: ভিপি শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস মেহনাজ মোহনা, এজিএস শাহানা আক্তার।

২১টি হলের মধ্যে এখন পর্যন্ত আটটি হলের ফলাফল প্রকাশিত হয়েছে। বাকি হলগুলোর ফল একে একে ঘোষণা করা হবে।