জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এবং আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। 

আজ বুধবার(১০ডিসেম্বার) রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এই কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান এবং সাধারণ সম্পাদক  হয়েছেন নাদিয়া রহমান অন্বেষা, তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। 

নতুন কমিটিতে আরও দায়িত্বে আছেন সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ শিহাব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ।