জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জরুরি বৈঠকে বসেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যদিও আনুষ্ঠানিকভাবে বৈঠকের এজেন্ডা জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টার ঘোষণার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও দলের করণীয় নিয়েই এই বৈঠকে আলোচনা হচ্ছে।