জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত করার পরিকল্পনায় এখনও অনড় আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার জাতীর উদ্দেশে ভাষণের পর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “ভাষণের কিছু বিষয়ে আরও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। আমরা বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”

তিনি আরও মন্তব্য করেন, নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে এর গুরুত্ব কিছুটা কমে যাবে।

এর আগে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, নির্বাচনের দিনেই জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা চারটি বিষয়ের মধ্যে একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন।