আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হয়েছে, যা আগামী ১ জানুয়ারি পর্যন্ত চলবে।


এক অফিস আদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত শীতকালীন ছুটি (২৮–৩১ ডিসেম্বর), বড়দিন (২৫ ডিসেম্বর) এবং ভাইস-চ্যান্সেলরের নির্বাহী আদেশের আওতায় ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।