জাবি প্রতিনিধি : ‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের  ৭২৩ নং কক্ষ থেকে গতকাল রবিবার(৪ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে ২০ বোতল  বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের (৫২ ব্যাচ) শিক্ষার্থী ফজলে আজওয়াদকে আটক করা হয়েছে। উক্ত শিক্ষার্থী  কাজি নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী  নন ,সে মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থী। 

আজ সোমবার (৫ জানুয়ারি ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ এর মাধ্যমে  উক্ত শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮”-এর ৪ (১) (গ) ধারা অনুযায়ী ০১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

অফিস আদেশে জানানো হয় , অফিস আদেশ গত ০৪-০১-২০২৬ তারিখ রবিবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন কর্তৃক রাত ০৯.৩০ টার সময় বিশ্ববিদ্যালয়ের ০১ জন শিক্ষার্থীকে উক্ত হলের ৭২৩ নম্বর কক্ষের লকার ও খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশী মদসহ আটক করার ঘটনায় হল প্রশাসন কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করার পাশাপাশি তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪ (ক) ধারা অনুযায়ী আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।