জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ সেশনে অযৌক্তিক ভাবে ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধি করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন \"নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর\"।বাংলাদেশ ছাত্র ফ্রন্টের সংগঠক সজীব আহমেদ জেনিচ এর সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২:৩০ এর দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ভবনের সামনে \"নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর\" ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন এক দল শিক্ষারর্থী।
সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহেজাবিন প্রিয়ন্তি বললেন, \"আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এক ধরনের ভর্তির বাণিজ্য হয়।যেখানে একটা সময় হয়তো তিনশো চারশো ভর্তি পরীক্ষার ফি ছিল সেখানে এখন প্রতি বছর সেটি বাড়তে বাড়তে আজকে এক হাজার টাকায় এসে দাঁড়িয়েছে। পার ইউনিট অর্থাৎ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় যা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে একজন শিক্ষার্থী কেবলমাত্র ভর্তি পরীক্ষা দিবেন প্রতি ইউনিট বাবদ এক হাজার টাকা দিয়ে এটা কোনো ভাবেই কোনো ন্যায্য নয়\"।
তিনি আরও বলেন , আমি আসলে বলতে চাই যে আমার দীর্ঘ পাঁচ ছয় বছরের বিশ্ববিদ্যালয়ে জীবনে আমি দেখেছি আমার এমন অনেক বন্ধু বান্ধব আছে হয়তো তার বাবা কৃষক হয়তো তার বাবা শ্রমিক যে হয়তো সকালের নাস্তাটা করে না একেবারে দুপুরে নাস্তা করে তার কিছু টাকা বাঁচানোর জন্য। এই বাস্তবতায় এসে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষকরা ভর্তি বানিজ্য করে পায়তারা করে সেই দিনমজুর কৃষক শ্রমিকের বাবাদের কাছে থেকে। যা আমাদের কাছে খুব নির্মম একটি বাস্তবতা আমরা এর প্রতিবাদ জানাই। আমরা আবশ্যিকভাবে বলতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবিলম্বে এই আবেদন ফি কমিয়ে সর্বনিম্ন নিয়ে যাওয়া উচিত যাতে সেটি দেশের সমস্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের কাছে এফর্টেবল হয় সাধ্যের মধ্যে থাকে।





