ফেনীতে শুক্রবার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় হৃদয়বিদারক দৃশ্যপট সৃষ্টি হয়। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে কাছে জড়িয়ে ধরে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের মা-বাবারা এবং অন্যান্য সদস্যরা কেঁদে উঠেন।

ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। একই সভায় ১১ দলীয় জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন। ফেনী-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের অ্যাডভোকেট কামাল উদ্দিন, ফেনী-২ আসনে ঈগল প্রতীকের মজিবুর রহমান মঞ্জু এবং ফেনী-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক সমর্থন জনসভায় ছিলেন।

মঞ্চে দুই মিনিটের বক্তব্য দেওয়ার পর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাত করতে গিয়ে ডা. শফিকুর রহমানকে ঘিরে আবেগের ঢেউ ছড়িয়ে পড়ে। শহীদ ওয়াকিল আহমেদ শিহাব ও শহীদ ইসতিয়াক আহমেদ শ্রাবনের মায়েরা হাউমাউ করে কেঁদে ওঠেন। এ সময় শফিকুর রহমানও অশ্রুসিক্ত চোখ মুছতে দেখা যায়। সঙ্গে থাকা নেতাকর্মীরাও আবেগে ভাসেন। শহীদ পরিবারগুলো তাদের সন্তানের হত্যার ন্যায্য বিচার দাবি করেন।