বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে জামায়াতের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


বিশ্বব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক অফিসের পরিচালক মি. জঁ ডেনিস পেসমে নেতৃত্বে বৈঠকে অংশ নেন ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মিস মেহরিন এ মাহবুব এবং অপারেশন ম্যানেজার এমএস গায়েল মার্টিন।


জামায়াত আমিরের সঙ্গে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান, সাবেক সিনিয়র সচিব মুহাম্মাদ সফিউল্লাহ এবং তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।


বৈঠকে বাংলাদেশের বিভিন্ন আর্থিক খাতের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন, টেকসই অর্থনীতি, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।