নির্বাচনে জামায়াত-এনসিপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সাম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মিনিমাম ৯০% চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে, করতেছেও। কিন্তু প্রশাসনে জামায়াত এগিয়ে আছে। প্রশাসনে কিন্তু জামায়াত বিএনপি সমান সমান আর এনসিপি হলো ওপরে থেকে বাড়তেছে। মানে এই তদবির করে, ওই তদবির করে।
আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামায়াত-বিএনপি। যখনই বিএনপি ক্ষমতায় আসবে, জামায়াতের কেউ থাকবে? নাকি এনসিপির কেউ তখন সচিবালয়ে গিয়ে ধমক দিতে পারবে? পারবে না।
তো এই যে মজাটা এখন পাচ্ছে, এই মজা তো পাবে না। এখন এর মধ্যে জামায়াতের একটা খুঁটি আছে, যে আমার একটা দল আছে, অমুক আছে, তমুক আছে, এনসিপির কী আছে? এনসিপির ডক্টর ইউনূস আছে।
এখন ইউনূস ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ইতিমধ্যে অধিক শোকে পাথর হয়ে গেছে। এটা কী হইল?
মাসুদ কামাল বলেন, সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারে, বৈষম্যবিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে ওখানে কী করে, যাতে এটা কেউ প্রকাশ না করে এ জন্য অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে।
তিনি বলেন, এনসিপি এবং জামায়াতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন, এরা তো ক্ষমতায় আসতে পারবে না। যে যত কথা বলেন- তিন মাস, ছয় মাস, তিন বছর করেন আপনি, এরা ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশে মানুষ এখনো এদের ভোট দেওয়ার মতো অবস্থায় আসেনি। মানে ক্ষমতায় পাঠানোর মতো অবস্থায় আসেনি। তাহলে এরা কী করবে? এরা এখন যে অবস্থায় আছে, এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে।
অনেক জায়গায় নিচ্ছে, জামায়াতও নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করত না।
ক্ষমতার স্বাদ নিচ্ছে, এখন যে-ই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্বাদ নিতে পারবে? পারবে না। যত জায়গায় যত কিছু আছে, থাকবে? জামায়াতের লোক কয় জায়গায়,কয় ইউনিভার্সিটির ভিসি আছে, ভিসি থাকবে? ঢাকা ইউনিভার্সিটির ভিসি থাকবে নাকি? থাকবে না। দেখেন আপনি, থাকবে না। এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চে পাবেন না। এটা রিয়ালিটি। এদের ধরে ধরে আনছে। এই যে এখানে আনছে, এখানে বসাইছে, সেখানে বসাইছে- এগুলা একটাও থাকবে না। যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারে। বৈষম্যবিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে এখানে কী করে, যাতে এটা কেউ প্রকাশ না করে এ জন্য কার্ড বাতিল হয়ে গেছে। এগুলা আমরা বুঝি না, নাকি?
যেখানে যায় তারা যে রকম প্রোটেকশন পায়, গভর্নমেন্টের কাছ থেকে। নতুন গভর্নমেন্ট এলে পাবে প্রটেকশন? ক্ষমতার স্বাদ এখন জামায়াত পাচ্ছে, এনসিপি পাচ্ছে, বিএনপিও পাচ্ছে। তিন দলই পাচ্ছে।





