দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তার আবেদন খারিজ করা হয়।
এর আগে, গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় ফজলুল হক জানান, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এবং গত ২৮ ডিসেম্বর সেই নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে মনোনয়নপত্র যাচাইয়ের সময় সংশ্লিষ্ট কার্যালয় জানায়, হলফনামায় এ তথ্য উল্লেখ থাকলেও এর পক্ষে কোনো প্রামাণ্য নথি দাখিল করা হয়নি।
এই নথিপত্রের অভাবেই তার মনোনয়ন ও পরবর্তী আপিল গ্রহণযোগ্য হয়নি।





