সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে আয়োজিত ৫ দফা গণদাবি সমর্থক গণমিছিল ও সমাবেশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় কিছু কর্মী হঠাৎ মাইক কেড়ে নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মতিন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান জানান, বিগত সময়ের স্থানীয় এমপি প্রাণ গোপাল দত্তের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘনিষ্ঠতার কারণে দলের কিছু নেতাকর্মী তার উপর ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে।





