ভোলার ভেলুমিয়ায় জামায়াত ও বিএনপির মধ্যে ‘রাজাকার’ দাবি নিয়ে কয়েক দফা সংঘর্ষ ঘটেছে। ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এবং পাঁচটি দোকান ভাঙচুরের শিকার হয়েছে।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই সংঘাতের কারণে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।


উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে জামায়াত তাদের কর্মীদের বিজয় দিবসের মিছিলে হামলা করেছে।


অপর দিকে উপজেলা জামায়াতের আমির মো. কামাল হোসেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সকালে তাদের কর্মীরা বিজয় র‌্যালিতে যোগ দিতে যাওয়ার সময় এক কর্মীকে বিএনপির দুই কর্মী ‘রাজাকার’ বলে গালিগালাজ এবং মারধর করে। এরপর হাতাহাতি হয়। এ ঘটনায় বিকেলে এক জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। রাতে আবার মিছিল করে তাদের দলের চার কর্মীর দোকানে হামলা এবং লুটপাট করা হয়। এতে ১০–১২ জন জামায়াত কর্মী আহত হন।


\r\n\r\n\r\n\r\n

জামায়াতের মিডিয়া সেল কর্মকর্তা আমির হোসেন জানান, তারা রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।