জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সাধারণ সম্পাদক ও ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত একটি বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে সকালেই হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানানো হয়েছিল।





