ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বৈঠকে বসেছে। বৈঠক সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান এবং অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কার্যালয়ে।


\r\n

জামায়াত সূত্রে জানা গেছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর্যবেক্ষণ, বিভিন্ন কেন্দ্রের ভোট কারচুপি, ফলাফল প্রক্রিয়ায় ত্রুটি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং নির্বাচন পরবর্তী সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।