জামায়াতের নেতৃত্বাধীন জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেল ৫টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জামায়াতের নেতৃত্বাধীন আট দলীয় জোট বহাল থাকবে। এর পাশাপাশি নতুন করে দুইটি দল জোটে যুক্ত হয়েছে।
এর আগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন।





