বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের (ফলোআপ) অংশ হিসেবে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সেখানে ডা. তাহেরের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সেক্রেটারি জেনারেল।


দলটির প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে ডা. তাহের কিছুটা অসুস্থতা অনুভব করছিলেন। জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরের সময় তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছিলেন। সেই চিকিৎসারই ফলোআপ হিসেবে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।