ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে বিএনপি এককভাবে ২৮৮ আসনে প্রার্থী দিয়েছে, আর জামায়াতে ইসলামী ২২৪ আসনে প্রার্থী দিয়েছে। জামায়াতের প্রার্থীদের মধ্যে ২০১ জন উচ্চশিক্ষিত।


\r\n

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থীদের হলফনামা দেওয়া বাধ্যতামূলক। এবারের হলফনামায় প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, মামলার তথ্য, আয়, সম্পদসহ মোট ১০ ধরনের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।


\r\n

হলফনামার তথ্য অনুযায়ী, জামায়াতের সবচেয়ে প্রবীণ প্রার্থী হলেন ঠাকুরগাঁও-৩ আসনের মিজানুর রহমান ও গোপালগঞ্জ-১ আসনের মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, উভয়ের বয়স ৭৭ বছর। সবচেয়ে কম বয়সী প্রার্থী কুষ্টিয়া-৩ আসনের আমির হামজা, বয়স ৩৩ বছর ২ মাস। তিনি একজন ধর্মীয় বক্তা।


\r\n

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে প্রার্থী রয়েছে বিএনপির, ২৮৮টি আসনে। জামায়াতে ইসলামীর প্রার্থী ২২৪টি আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৩ আসনে। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ৩২টি আসনে, সিপিবি ৬৫, সমাজতান্ত্রিক দল (বাসদ) ৩৯, বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪, খেলাফত মজলিস ২১, গণ অধিকার পরিষদ ৯০, আমার বাংলাদেশ (এবি) পার্টি ৩০, গণফোরাম ১৯, গণসংহতি আন্দোলন ১৭ ও নাগরিক ঐক্য ১১ জন।