ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম দেড় বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারা সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় মুক্তির পর তাকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে গেছেন।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি একই কারাগারে অসুস্থ হয়ে মারা যান ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।