চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগরে নাশকতা মামলায় আওয়ামীলীগের ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিন্টু (৪৫), সহসভাপতি মো. আবু তালেব (৫৮) ও হাসাদাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শুকুর আলী (৫৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, 
শনিবার দিবাগত রাতে জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জীবননগর থানারনাশকতা মামলা  নং-১৪(১০)২৪ খ্রিষ্টাব্দ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৮৬/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।