প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত একটি কাজে জুটি বাঁধলেন মামনুন ইমন ও শবনম ফারিয়া। নজরুলগীতি ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’ গানটির ভাবকে উপজীব্য করে নির্মিত হয়েছে টেলিছবি ‘প্রিয় এমন রাত’। এটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। 

পরিচালক বলেন, বলেন, ‘কবি নজরুলের অনেক জনপ্রিয় প্রেমের গান আছে, যা একটু অনুভূতি দিয়ে শুনলে বুঝতে পারা যায় এর পরতে পরতে ছড়িয়ে আছে কতো গল্প।

আমি চেষ্টা করেছি এমনই একটি জনপ্রিয় গান নিয়ে নাটকটি নির্মাণের। এই প্রথম ইমন ও শবনম ফারিয়া একত্রে জুটিবদ্ধ হয়ে নজরুলের কোনো নাটকে অভিনয় করেছেন। তাদের এই কাজটি খুব ভালো হয়েছে।’ 
ইমন-ফারিয়া ছাড়া এতে আরো অভিনয় করেছেন তুষার খান, সাবিহা মালিহা শখ, আনন্দ, শেলী প্রমুখ।

আগামী ২৭ আগস্ট বিকেল ৩টা ৫ মিনিটে টেলিছবিটি প্রচার হবে চ্যানেল আইতে।