জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), রাজশাহী মেডিকেল কলেজ শাখা অনুষ্ঠানটি আয়োজন করে।
এনডিএফ রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ও গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আরিফুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এনডিএফের যুগ্ম সম্পাদক ও রাজশাহী সদর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর এবং এনডিএফ রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ কাজী মহিউদ্দিন আহমেদ।
দোয়া মাহফিল ও আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরপি (মেডিসিন), মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমান এবং স্বাগত বক্তব্য দেন অর্থপেডিক সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাঃ এ এস এম আব্দুল্লাহ। আলোচনা পর্ব শেষে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন এনডিএফ রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ও মেডিসিন বিভাগের কনসাল্টেন্ট ডাঃ মোঃ আব্দুল হামিদ।





