বরগুনা প্রতিনিধি : ‎আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
‎ বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) আজিজুল হাকিম, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন ৮নং সদর ইউপি এর পরীরখাল সড়কে সদর ইউনিয়ন পরিষদের দক্ষিন পাশে ০১নং সাক্ষী আলমগীর হোসেন কবিরের মুদি দোকানের সামনে সংস্কাররত পাঁকা রাস্তার উপর হতে ৬০ (ষাট) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১। মানিক (২১) ও ০২। মোঃ সাবের হোসেন (২০) নামে ০২(দুই) জনকে গ্রেফতার করা হয়।

যাহার অবৈধ বাজার মূল্য ৩০০× ৬০= ১৮,০০০ (আঠার হাজার) টাকা। 

‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।