জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে জেলা জামায়াতের আয়োজনে শনিবার বিকেলে আব্বাস আলী খাঁন মিলনায়তনে ষান্মাসিক রোকন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

জেলা জামায়াতের আমীর ও  জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী'র সহকারী সেক্রেটারী জেনারেল মাও রফিকুল ইসলাম খান। 

জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি'র বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাও: আব্দুর রহিম ও অধ্যাপক মাও: নজরুল ইসলাম। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশীদ ও জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ, জেলা তারবিয়াত সেক্রেটারী মাও: মাহমুদুল হাসান, শহর শাখার ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: মুহা: ইমরান হোসেন, আর্দশ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল করিম, আক্কেলপুর উপজেলা আমীর 
শফিউল হাসান দিপু, কালাই উপজেলা আমীর মাও: মুনসুর রহমান, ক্ষেতলাল উপজেলা আমীর মাও: রেজাউল করিম, প্রমুখ।