ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) দলের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার শৈলকুপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।

তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন তিনি।