ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় নিয়েছে বাংলাদেশ। তিন বিভাগেই টাইগাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে সোমবার দুই দল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।


\r\n

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ যদি প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে সিরিজও নিশ্চিত করতে পারবে।


\r\n

সিরিজ নির্ধারণী ম্যাচে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলামের জায়গায় একাদশে রয়েছেন স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসান। নেদারল্যান্ডসে একটি পরিবর্তন করা হয়েছে; টিম প্রিঙ্গলের জায়গায় খেলবেন সিকান্দার জুলফিকার।


\r\n

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।