বয়স ৩৯ পেরিয়েও ডেভিড ওয়ার্নারের ব্যাটিং এখনও অবিশ্বাস্য রকমের ধারাবাহিক। চলতি বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে তিনি সর্বশেষ তিন ম্যাচে সবটিতেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন।


গত ৩ জানুয়ারি বিগ ব্যাশে অপরাজিত ১৩০ রানের ইনিংস খাওয়ার পর ৬ জানুয়ারির ম্যাচেও অপরাজিত ছিলেন ৬৭ রানে। আজ ব্রিসবেনে ব্রিসবেন হিটের বিরুদ্ধে তিনি খেললেন ৮২ রান।

টানা তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সাথে, ওয়ার্নারের স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটি-প্লাস ইনিংসের সংখ্যা দাঁড়াল ১২৪-এ। টি-টোয়েন্টি ক্রিকেটে এত বড় সংখ্যা অন্য কোনো ব্যাটসম্যানের নেই।

ওয়ার্নারের পরের অবস্থানে রয়েছেন ভারতীয় তারকা বিরাট কোহলি, যিনি ৩৯৭ ইনিংসে ১১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। তার চেয়ে বেশি ইনিংস খেলার পরও সংখ্যা কম—ওয়ার্নার খেলেছেন ৪৩০ ইনিংস। তৃতীয় অবস্থানে রয়েছেন ক্রিস গেইল; ৪৫৫ ইনিংসে তার পঞ্চাশোর্ধ্ব ইনিংস ১১০টি।


পাকিস্তানের বাবর আজমের ৩২৪ ইনিংসে ১০৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে। পাঁচে থাকা ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারের ৪৫০ ইনিংসে ১০৬টি ফিফটি-প্লাস ইনিংস।

সেঞ্চুরির দিক থেকে গেইলের রেকর্ড সবচেয়ে বড়—২২টি। বাবর আজমের রয়েছে ১১টি সেঞ্চুরি।

বাংলাদেশের হয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তামিম ইকবাল। তার ফিফটি-প্লাস ইনিংস ৫৯টি, যার মধ্যে রয়েছে ৪টি সেঞ্চুরি।