রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মহানগরীতে তীব্র গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে।


\r\n

শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের সময় পাইপে পানি প্রবেশ করেছে। এছাড়া, ঢাকা শহরে গ্যাস সরবরাহ কম থাকায় শহরে মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের জন্য কাজ অব্যাহত রয়েছে।


\r\n

তিতাস গ্রাহকদের অস্থায়ী অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।