গত বছরের জুলাই-আগস্টের আন্দোলন চলাকালীন কুষ্টিয়ায় সাতজনের হত্যার ঘটনা নিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২-এ প্রতিবেদনটি দাখিল করা হয়। তদন্ত সংস্থা অভিযোগ করেছে, ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৮টি অভিযোগ আছে এবং প্রাথমিক প্রমাণ মিলেছে।
এর আগে ট্রাইব্যুনাল ইনুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় তিনি তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।





