মোঃ আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের ২৩তম ব্যাচের উদ্যোগে এক প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের সুনামধন্য রেস্তোরাঁ The Royal Lounge-এ আয়োজিত এ ইফতার মাহফিলে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মিলনমেলা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. দুলাল উদ্দীন। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মচারী এবং ২০২০-২১ সেশনের ২৩তম ব্যাচের প্রায় সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলটি এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান এবং আগামীর জন্য শুভকামনা বিনিময় করেন।
উল্লেখ্য, ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীরা সবার কাছে দোয়া কামনা করেছেন, যাতে তারা সফলভাবে তাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা সম্পন্ন করতে পারেন।





