Mirror News 24
H1
AD
সর্বশেষ
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
অনান্যইসলাম
অনন্যআওয়ামীলীগএনসিপিজামায়াতবিএনপি
সংবাদ শিরোনাম :
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।
Mirror News 24
সর্বশেষ
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
01875596961
info@mirrornews.net

সংবাদ লোড হচ্ছে...

Mirror News 24
H1
AD

অনুসরণ করুন:

অনন্যঅনান্যঅর্থনীতিআওয়ামীলীগইসলামএনসিপিক্যাম্পাসখেলাধুলাজাতীয়জামায়াততথ্য প্রযুক্তিধর্ম

সম্পাদকমণ্ডলী

সম্পাদক ও প্রকাশকসম্পাদক ও প্রকাশক
নির্বাহী সম্পাদকমিরর নিউজ নির্বাহী সম্পাদক
বার্তা সম্পাদকমিরর নিউজ বার্তা সম্পাদক

অফিস

অফিস : বাংলামোটর , ঢাকা

ইমেইল : info@mirrornews.net

মোবাইল : 01875596961

আমাদের সম্পর্কে•ফটো গ্যালারি•ভিডিও গ্যালারি•নীতি ও শর্ত•বিজ্ঞাপন•যোগাযোগ
© 2026 সকল কিছুর স্বত্বাধিকার: Mirror News 24
সকল কারিগরি সহযোগিতায়Mirror News Network
প্রচ্ছদ/ক্যাম্পাস/ঠাকুরগাঁওয়ের শহিদ রায়হানুলের স্মরণে বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিলো আজাদী ফাউন্ডেশন ‎
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: ক্যাম্পাস
তারিখ: ২৩ মার্চ, ২০২৬
লেখক: মিরর নিউজ ডেস্ক
Mirror News 24বাংলাদেশের প্রতিচ্ছবি

ঠাকুরগাঁওয়ের শহিদ রায়হানুলের স্মরণে বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিলো আজাদী ফাউন্ডেশন ‎

মিরর নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬
পড়ার সময়: 3 মিনিট
ঠাকুরগাঁওয়ের শহিদ রায়হানুলের স্মরণে বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিলো আজাদী ফাউন্ডেশন  ‎
mirrornews24.com
info@mirrornews24.com
প্রকাশক: মিরর নিউজ নেটওয়ার্ক

‎ ঠাকুরগাঁও প্রতিনিধি :‎ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক ও অলাভজনক প্রতিষ্ঠান হরিপুর আজাদী ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই শহিদ রায়হানুল হাসানের স্মরণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে “কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা–২০২৬” আয়োজন করা হয়েছে। শহিদ রায়হানুলের স্বপ্ন ছিল মেডিকেলে পড়াশোনা করে চিকিৎসক হবেন। প্রাথমিক থেকে প্রথম স্থান অধিকারী রায়হান দাখিল ও আলিম পরীক্ষায় পেয়েছিলেন জিপিএ-৫। মেডিকেলে উচ্চশিক্ষার উদ্দেশ্যে কোচিং করতেছিলেন রায়হানুল, এমন প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থানে শহিদ হন রায়হানুল।
‎
‎সোমবার (২৩ মার্চ) সরকারি মোসলেম উদ্দিন কলেজ, হরিপুর-এর হলরুমে সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে হরিপুর উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর তোফাজ্জুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রফেসর মোখলেছুর রহমান, আজাদী ফাউন্ডেশনের উপদেষ্টা ও ঢাকা জেলা ও দায়রা আদালতের আইনজীবী আমানুল্লাহ আদীব, শিশু বিশেষজ্ঞ ডা. আজমল হক, রুটস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজাদ আলী, ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট আসলাম বেগ, রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু হোসেন, অ্যাডভোকেট কাউকোবাদ কাউসার, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহাফুজ মাহিন, বাইকিজেড এর স্বত্বাধিকারী জিয়াউর রহমানসহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎
‎প্রফেসর তোফাজ্জুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ের প্রান্তিক এলাকা হরিপুর থেকে এত সংখ্যক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া এ অঞ্চলের জন্য গর্বের বিষয়। তিনি এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও অদম্য উদ্যোগ হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের লক্ষ্যনিষ্ঠ অধ্যয়ন, আত্মনিয়োগ এবং মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।
‎শাবিপ্রবির প্রক্টর প্রফেসর মোখলেছুর রহমান বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি প্রদান করলে তারা ভবিষ্যতে গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান অর্জনে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
‎
‎সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী হাওয়া পারভিন জানান, নিজ এলাকার মানুষের কাছ থেকে এমন সম্মাননা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ আয়োজন তাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার প্রত্যয় আরও দৃঢ় করেছে। তারা এ উদ্যোগের জন্য হরিপুর  আজাদী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎
‎অনুষ্ঠান শেষে হরিপুর আজাদী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহফুজ মাহিন বলেন, হরিপুরকে শিক্ষা, সচেতনতা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তিনি মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ক্যারিয়ার গাইডলাইন, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও অনুষ্ঠানে স্পনসর হিসেবে ছিলেন রানীশংকৈলের ইলেকট্রনিক বাইকের প্রতিষ্ঠান বাইকিজেড, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রুটস স্কুল অ্যান্ড কলেজ, নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। 

এই খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন →
জাবিতে দোকানকর্মীর গায়ে হালিম ছুড়লেন জাকসু নেতা

ক্যাম্পাস / জাবিতে দোকানকর্মীর গায়ে হালিম ছুড়লেন জাকসু নেতা

জাবিতে দেয়ালে ‘গুপ্ত’ লিখে চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ ছাত্রদলের

ক্যাম্পাস / জাবিতে দেয়ালে ‘গুপ্ত’ লিখে চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ ছাত্রদলের

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখন

ক্যাম্পাস / ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখন

জনপ্রিয় সংবাদ

1

জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

2

বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

3

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

4

গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

5

ডুজা'র সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় ইবি সাংবাদিক সমিতির নিন্দা

6

বাঞ্ছারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র গরমে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Mirror News 24

খবর পান সবার আগে

আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

* আমরা আপনার ইমেইল গোপনীয়তা রক্ষা করি।

fgdsg
AD
chdck
AD
fgdsg
AD
fgdsg
AD
fgdsg
AD