ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় ক্যাম্পাসে ভুয়া সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা করার অভিযোগে জাহিদুল ইসলাম জাহিদকে আদালত কারাগারে পাঠিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
জাহিদকে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪(১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক মো. তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
প্রক্টোরিয়াল টিম জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জাহিদ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। তদন্তে প্রমাণ হয়, নির্বাচনের সময় ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ থাকা সত্ত্বেও তিনি আইন অমান্য করে প্রবেশ করেছেন।
আদালত তার অধিকতর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে আটক রাখার প্রয়োজনীয়তা স্বীকার করে, আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন





